পলাশবাড়ীতে ট্রাকে আগুন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৭:৫৮


গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুবৃত্তরা। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মুচিরতেকানী এলাকায় এই ঘটনা ঘটে। এতে ট্রাকের ইঞ্জিনসহ কিছু মালামাল পুড়ে যায়।
পলাশবাড়ী থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাইপসহ প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধা শহরে আসছিল। শনিবার সকাল পৌনে ৯ টার দিকে ট্রাকটি ঐ এলাকায় পৌঁছলে অবরোধকারীরা গতিরোধ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের ইঞ্জিনসহ কিছু মালামাল পুড়ে যায়। তবে ট্রাক চালক ও তার সহকারি লাফিয়ে রক্ষা পান।
পলাশবাড়ী থানার মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকটি উদ্ধার করে পলাশবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়।