বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ টিটুু মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ময়মনসিংহ গীতিকা অমর প্রেমকাহিনি নৃত্যনাট্য মহুয়া পালার ৮ম প্রযোজনা এবং ৬ষ্ঠ প্রদর্শনী মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের শুরুতেই আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ ও বগুড়া থিয়েটারের সভাপতি এএইচ আযম খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া ক্যান্টনমেন্টের এস্টেট অফিসার ও উপ-সচিব অভিজিত্ রায়। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি গৌতম কুমার দাস, লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়ার সেক্রেটারি লায়ন দেবদুলাল দাসসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ। নৃত্যনাট্যটির মূল সাহিত্য দিজি কানাই, নৃত্য নির্দেশনা নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ, সহকারী নৃত্য নির্দেশনা মাহাবুব হাসান সোহাগ ও নাট্য নির্দেশনায় ছিলেন লায়ন আব্দুল মোবিন। আলোকসজ্জায় ছিলেন ঠান্ডু রায়হান, সেট ডিজাইন কেফায়েত ইসলাম ও রূপসজ্জায় ছিলেন মো. কালাম। কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের প্রতি। উল্লেখ্য, নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের প্রতি এই নৃত্যনাট্যটি উত্সর্গ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ ও তানজিনা সেলিম।
