ঝালকাঠিতে স্টিমারে বোমা হামলা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ২০:০০

ঝালকাঠি গাবখান চ্যানেলে খুলনা থেকে ঢাকাগামী স্টিমার এমভি বাঙ্গালীতে বোমা হামলা করেছে দুবৃত্তরা। শনিবার বিকেল সারে ৩ টার দিকে গাবখান ব্রীজ অতিক্রম করার সময়  এই ঘটনা ঘটে। এতে স্টিমারের ছাদে স্থাপিত ৫ টি এসি পুগে গেছে।
স্টিমারটির চীফ কর্মকর্তা মো. মাসুদ জানায়, জাহাজটি ব্রীজ অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে এবং ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে ছাদের ৫টি এসি পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।