বাসে পেট্রোল বোমা, পিটুনি দিয়ে পুলিশে ৩ শিবির কর্মী

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৯:২৯
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেয়ার সময় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাসহ তিনজনকে আটক করা হয়। এরপর পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান জানান, শনিবার বেলা ১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ফতুল্লা থানা ছাত্রশিবির সভাপতি ও নবীনগর এলাকার মোহাম্মদ মোতালেব মিয়ার ছেলে শিহাব উদ্দিন (১৯), সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মান্নান গাজীর ছেলে শিবিরকর্মী আবু সাঈদ (৩৫) ও  ফতুল্লা রেলস্টেশন এলাকার আব্দুস সোবহানের ছেলে শিবিরকর্মী মাহমুদ (২৫)।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গান পাউডার ও পাঁচটি পেট্রোল বোমা।