রাজশাহীতে ২৮টি ককটেলসহ আটক ১

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৯:৪২



নগরীর সাহেব বাজার এলাকা থেকে ২৮টি ককটেলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। তার নাম মুরাদ হোসেন (২৫)। র‌্যাব-৫ এর সিনিয়র এএসপি ড. মীর্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, শুক্রবার রাতে সন্দেহজনক ঘোরাফেরার সময় ব্যাগভর্তি ২৮টি তাজা ককটেলসহ আটক মুরাদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ওব্যবস্থা নেয়া হবে।