ভাষা শহীদদের স্মরণে আবৃত্তি ও গানের আসর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫

অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনষ্ক, মানবিক বোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’—এই শ্লোগানকে সামনে রেখে ভাষা শহীদদের স্মরণে শিশু-কিশোরের ঐক্যতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারি বিকেলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় কবিতা ও গানের আসর বসে নাসিরনগর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্ত্বরে। এতে নাসিরনগর ঐক্যতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রধান প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকানের সভাপতিত্বে ও স্বর্ণ কিশোরী দিপ্তী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, এমপি। স্বাগত বক্তব্য রাখেন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরী। কবিতা ও গান পরিবেশন করেন ঐক্যতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রীরা।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষাবিদ ও সঙ্গীত শিক্ষক চিরকুমার অজিত দেবকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।