শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনন্যা আবাসিক এলাকার কুয়াইশ-অক্সিজেন সড়কে ২টি ট্রাক-কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি ।স্থানীয় শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী জানান, ওই সড়ক দিয়ে যাবার সময় ট্রাক ও কভার্ড ভ্যানটিতে পেট্রোল বোমা ছোড়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
