যাত্রাবাড়ির পেট্রোল বোমা হামলাকারীদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ০১:২৫

রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় শুক্রবার রাতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলাকারীদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে পুলিশ। শনিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তথ্যদাতাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনারের ০১৭১৩৩৭৩১৩৮ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।