বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করেছে পুলিশ। শনিবার যাত্রাবাড়ী থানার এক পুলিশ উপ পরিদর্শক এ মামলা করেন।
কে এম নুরুজ্জামান নামে ওই পুলিশ উপপরিদর্শক পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসাবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে ২৭ জন দগ্ধ হন।
