রামপুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৮:৩১
 
রাজধানীর রামপুরা এলাকায় রবিবার ভোর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে ’ দুই যুবক নিহত হয়েছেন। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। দু’জনের বয়স পয়তিরিশ  থেকে চল্লিশের মধ্যে। র‌্যাব ঘটনাস্থল থেকে তাদের ব্যবহূত একটি প্রাইভেটকার , একটি পিস্তল ,গোয়েন্দা পুলিশেল জ্যাকেট, ওয়াকিটকি ও হাতকড়া জব্দ কয়েছে।
র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বনশ্রী আইডিয়ার স্কুলের সামনে র‌্যাব চেকপোস্ট বসিয়ে যানবাহন করছিল। ভোর  পৌনে তিনটার দিকে র‌্যাব সদস্যরা একটি প্রাইভেটকার থামার সংকেত দেয়। এ সময় প্রাইভেকারে থাকা তিন যুবক প্রাইভেটকার থেকে নেমে  র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালাবার চেস্টা করে। র্যাব ও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় দুই যুবক। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত বলে ঘোষনা করে।
এ র‌্যাব কর্মকর্তা আরো জানান,  গোলাগুলির সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছয়টি গুলি এবং গাড়ি থেকে একটি পিস্তল, গোয়েন্দা পুলিশের দুটি জ্যাকেট, একটি ওয়াকিটকি ও একটি হাতকড়া উদ্ধার করা হয়। নিহত দুজন গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকা্ল চালিয়ে আসছিল বলে র‌্যাবের ধারণা।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। এ ঘটনায় রামপুরা থানায় মামলা হয়েছে।