লিবিয়ার জিহাদি সংগঠন আনসার আল-শরীয়ার প্রধান মারা গেছেন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৫:৫০
লিবিয়ার জিহাদি সংগঠন আনসার আল-শরীয়া শনিবার সংগঠনটির নেতা মোহাম্মদ আল-জেহাউইর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছ।
এর আগে অক্টোবরে এক সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন বলে সংগঠনটির ওয়েবসাইটে জানানো হয়। খবর এএফপি’র।
জেহাউই কখন কি অবস্থায় মারা গেছেন তা উল্লেখ না করে সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা আনসার আল-শরীয়ার আমির শেখ মোহাম্মদ আল-জেহাউই’র মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
লিবিয়ার পূর্বাঞ্চলীয় নগরী বেনগাজিতে অক্টোবর মাসে সরকারপন্থী বাহিনী ও ইসলামি মিলিশিয়াদের মধ্যে এক সংঘর্ষে জেহাউই আহত হন। ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন।