ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাবের গাড়ি খাদে, আহত ৭

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৬:১৯
নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাব ৮’র একটি গাড়ি খাদে পরে ফরিদপুর ক্যাম্পের সাত সদস্য আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। অপর চার জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে। রবিবার বেলা দেড়টার দিকে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের বারখাদা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বারখাদা ব্রিজের কাছে একটি মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাবের গাড়ীটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় র‌্যাবের সাত সদস্য আহত হন। অপর একটি গাড়িতে থাকা র‌্যাব সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
ফরিদপুর র‌্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক এএসপি আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাজবাড়ীতে একটি বিশেষ অভিযানে যাওয়ার সময় মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে র‌্যাবের গাড়ীটি।