চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৬:২৯
পাবনার চাটমোহরে রবিবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত পিয়া শীল (৪) উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর কলেজ পাড়া গ্রামের খোকন শীলের মেয়ে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে সরস্বতী পূজা উপলক্ষে সমবয়সী বাচ্চাদের সাথে খেলা করছিলো পিয়া। সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে লাশ উদ্ধার করে তার স্বজনরা।