নিজেদের আয় বাড়াতে দেহব্যবসায় জড়াচ্ছেন জাপানের একটি এয়ারলাইনের বিমানবালাদের একাংশ। পাইলট ও এয়ারলাইন্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য 'এসকর্ট সার্ভিস' নাম ব্যবহার করে দেহ ব্যবসায় লিপ্ত হচ্ছেন তারা। খবর-ডেইলি মেইলের।
কয়েকজন বিমানবালা সম্প্রতি জাপানের সংবাদপত্র সুকান পোস্টে দেয়া এল্প সাক্ষাতকারে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, যে সমস্ত বিমান সেবিকাদের বেতন ৬০০০ পাউন্ড বা তার বেশি কমানো হয়েছে তারাই দেহব্যবসার সঙ্গে বেশি যুক্ত হয়েছেন। ৯০ মিনিটের জন্য তারা প্রায় ৩০০ থেকে ৪৫০ পাউন্ড দাবি করছেন। ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ী, ৩০ বছরের কম বয়সি বিমানবালাদের চাহিদা অন্যদের তুলনায় বেশি।
ওই বিমান সেবিকা আরও জানিয়েছেন, এক্ষত্রে দেহব্যবসার একটি চক্র গড়ে উঠেছে৷ সে সমস্ত জুনিয়র বিমান সেবিকা দেহব্যবসার ইচ্ছুক তারা এক সিনিময় বিমান সেবিকার কাছে নিজেদের মোবাইল নম্বর দিয়ে দেন। কোনো পাইলট যদি যৌন সম্পর্কে আগ্রহী হয় তবে সিনিয়র বিমান সেবিকা বিশেষ সংকেত দেন। এর জন্য কত পারিশ্রমিক লাগবে তাও ঠিক হয়ে যায়।
প্রসঙ্গত, বিগত ২০০৭ সালেও এমন খবর প্রকাশিত হয়েছিল৷ সেসময় এক মহিলা দাবি করেছিলেন, বিমান সেবিকারা পাইলট ও সহপাইলটদের সঙ্গে দেহব্যবসা চালাচ্ছে।
