মা ও দাদি খুুনের দায়ে মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামের হাবেল নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার বিকেলে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা ওই দণ্ডাদেশ প্রদান করেন।
২০০৯ সালের ৭ এপ্রিল মাদকসেবী হাবেল উদ্দীন মায়ের কাছে কিছু টাকা দাবি করে। টাকা না দেয়ায় মা রঙিলা খাতুন ও দাদি পরিচন নেছাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। গ্রামবাসী হাবেলকে আটক করে পুলিশের সোদর্প করে। ওই দিন দুপুরে হাবেল উদ্দীনের পিতা জালাল উদ্দীন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত দ-বিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদ- প্রদান করেন।
