বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথমদিন রবিবার অতিবাহিত হয়েছে। ‘সরকারের ষড়যন্ত্র’, বিএনপি জোটের নেতা-কর্মীদের গ্রেফতারের এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। এ দিন রাজধানীতে যান চলাচল ছিল স্বাভাবিক। দিনের বিভিন্ন সময় সড়ক মহাসড়কে যানজটও তৈরি হয়। বিভিন্ন সরকারি অফিস খুলেছে। অনেক বেসরকারি অফিসও খোলা ছিল। হরতালের পক্ষে রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় হরতালের পক্ষে পিকেটিং দেখা যায়নি। তবে বিভিন্ন এলাকায় হরতালের বিপক্ষে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন মিছিল করে।
