রাজধানীর মত্স ভবন এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের নাম মোশারফ হোসেন বিল্টু (৩০), তার বাবার নাম সাহেব আলী। নিহত বিল্টু সুত্রাপুর এলাকায় থাকেন। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। এঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে মত্স ভবন এলাকায় বিহঙ্গ পরিবহন তানজীল পরিবহকে পেছন থেকে ধাক্কা দিলে তানজীল পরিবহনের বাসটি উল্টে যায়। এসময় গাড়ির তলে চাপা পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। এছাড়া ১০-১২ জন আহত হয়েছেন। ঘটনার সাথে সাথে দুই বাস চালক পালিয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আহত চারজন হলেন, মোহাম্মদ আসলাম (৩৫), অলি হাওলাদার (৪৮), খসরুন রায়হান রিজন (২৬) আসলাম (৪৫)।
