সূক্ষ্ম তাঁত বুননে বিশেষ দক্ষতা অজর্ন করেছেন ২৭ বছর বয়সী নাল্লা বিজয়। তাঁর তাঁতি জীবনে নতুন আরেকটি ঘটনা যুক্ত হলো সম্প্রতি। গত ১৫ দিন ধরে তিনি মিহি বুননে তৈরি করেছেন একটি শাল ও সিল্ক শাড়ি। এ দুটি এতই মিহি সুতোয় তৈরি যে অনায়াসে একটি ম্যাচ বাক্সে ঢুকিয়ে রাখা সম্ভব।
ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বিশেষভাবে তৈরি এ শাল ও শাড়ি উপহার দেয়া হবে। রেশমি সূতায় তৈরি শাড়িটির ওজন মাত্র ৬০ গ্রাম এবং দৈর্ঘ্যে ৫.৫ মিটার। এদিকে ওবামার জন্যে যে শাল বানানো হয়েছে তার ওজন মাত্র ৩০ গ্রাম এবং লম্বায় দুই মিটার।
রবিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন ওবামা দম্পতি। সূত্র: জি নিউজ