চারঘাটে পেট্রলবোমায় দগ্ধ ২

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ২৩:৪৪

রোববার রাতে রাজশাহীর চারঘাটে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন। দগ্ধ দুজন হলেন, চালক ষষ্ঠী চন্দ্র দাস (৪৫) ও সহকারী সাহাবুর রহমান (৩৩)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, দুর্বৃত্তদের ধরা যায়নি। তাদের ধরতে অভিযান চালানো হবে।