ক্যালিস ম্যানিংয়ের বয়স মাত্র চার বছর। বয়সের তুলনায় তার কাজটি বড় হয়ে গেল। সন্তান সম্ভবা মা কে অসুস্থ দেখে যুক্তরাষ্ট্রের ছোট্ট এই মেয়েটি পুলিশের জরুরি নাম্বারে কল করে জীবন রক্ষা করলো।
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের কালামাজু শহরে গত বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তারা একটি জরুরি কল পান। একটি বাচ্চা ফোন করে জানায়, তার মা খুবই অসুস্থ। তিনি একটি ছেলে শিশুর জন্ম দিতে যাচ্ছেন। এই মুহূর্তে তার সাহায্যের প্রয়োজন। শিশুটির মা সেন্টেরিয়া জানান, তিনি ঘরের মেঝেতে পড়ে গিয়েছিলেন। তিনি জানান,জরুরি অবস্থায় কী করতে হবে তা আগেই মেয়েটিকে শিক্ষা দিয়েছিলেন। আমি তাকে আমাদের বাসার ঠিকানা এবং পুলিশের নাম্বার মুখস্ত করিয়ে ছিলাম। পুলিশের এক কর্মকর্তা ক্যালিসকে ফোনে জিজ্ঞাসা করেছিলেন, তোমার বয়স কত? তার সরাসরি জবাব, চার বছর। তবে ক্যালিসের আশা পূরণ হয়নি। সে আশা করেছিল, তার একটি ভাই হবে। কিন্তু আরেকটি বোনই পেল সে। - সিএনএন
