চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পুলিশ ভ্যান ও একটি কভার্ড ভ্যানের সংঘর্ষে কবির হোসেন (৪২) এক পুলিশ সার্জেন্টের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৩টার দিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
পুলিশ জানায়, রাতে টহলে বেরুলে পুলিশ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে কবির হোসেন মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
