গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার পূর্ব ভুরুলিয়া এলাকায় রেল ক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটে। নিহত ঐ নারী বয়স আনুমানিক ৫৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কমলাপুর থেকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ঐ রেল ক্রসিং পার হওয়ার সময় তিনি কাটা পড়েন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
