ময়মনসিংহে মিছিলে পুলিশের বাধা, ৬ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১১:৫৪
২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধ চলাকালে ময়মনসিংহ জেলা জোটের নেতা-কর্মীরা মিছিল করেছে। তবে পুলিশ বাধা দেয়ায় মিছিল বেশিদূর অগ্রসর হতে পারেনি। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নাশকতার অভিযোগে জেলায় বিএনপি, যুবদল, জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ট্রেনসহ স্থানীয় সব ধরনের গাড়ী চলাচল করছে। তবে দূরপাল্লার গাড়ী চলাচল বন্ধ রয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।