ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ওবামা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১২:১৯
 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুলেট প্রুফ গ্লাসের ভিতরে বসে অনুষ্ঠান দেখছেন।
বিভিন্ন জেলার ট্যাবল (মুকনাট্য) রেড রোডে প্রদর্শিত হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য ও জেলার মানুষ এই ট্যাবল প্রদর্শন করছেন। এছাড়াও প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।
এর আগে বিভিন্ন সরকারি দফতর ও বাহিনীরা কুচাকাওয়াজে অংশ দিয়েছেন। ইউনিফর্ম পরা সৈনিকরা রঙিন পাগড়ি পরে রাজপথে মার্চ করেছেন। ভারতের সৈন্যরা তাদের অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করেন।
এর আগে রবিবার তিনদিনের সফরে ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। ঐ যুক্তরাষ্ট্র ও ভারত বেসামরিক পরমাণু শক্তি সহযোগী চুক্তি বাস্তবায়নে একমত হন। নতুন এই পদক্ষেপকে সহযোগিতার ‘নতুন যাত্রা’ বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।