টাঙ্গাইল সদর উপজেলায় চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক আঞ্চলিক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত গোলাম রাব্বানী (৪০) হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি।
জানা গেছে, সোমবার ভোরে বাঘিল ইউনিয়নের কাঠুয়াযুগনী চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ভোরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহতের শরীরে ধারাল অস্ত্রের আঘতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
