ভারতে সফরে এসে ‘মোদি কোর্তা’ পরার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভোজ সভায় তিনি তার এই ইচ্ছা প্রকাশ করেন।
ওবামা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন স্টাইল আইকন। আমি মোদি কোর্তা পরতে চাই।
প্রসঙ্গত, ওবামাকে বিমানবন্দরে অর্ভ্যত্থনা জানানোর সময় মোদি তার কোর্তা পরে ছিলেন।
দীর্ঘ বক্তৃতায় মোদিকে প্রশংসা করেছেন ওবামা। তিনি বলেছেন, আমি জানতে পারলাম, তিনি (মোদি) একবার কুমিরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তাই তিনি দৃঢ়চেতা ওতার একটি নিজস্ব স্টাইল আছে।
ভোজসভায় ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। এদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
