ঢাকায় বিএনপি-জামায়াতের ২২ কর্মী গ্রেফতার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৬:১৩

রাজধানীতে অবরোধ ও হরতালে নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের ২২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ‘বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বংশাল, লালবাগ, মতিঝিল, পল্টন, ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর, তেজগাঁও, রূপনগর, পল্লবী, ভাষানটেক, বনানী, বাড্ডা, ভাটারা ও উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।