ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফ্যাশন সচেতনতার জন্য সুপরিচিত। রবিবার প্রেসিডেন্ট ওবামার তিন দিনের ভারত সফরের শুরুর দিকে ফ্যাশন সচেতন সবার মনোযোগ ছিল ফ্যাশন আইকন হিসেবে পরিচিত ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাকের দিকে। কিন্তু মিশেলের পোশাক নিয়ে আলোচনাকে ছাপিয়ে গেছে মোদী যে স্যুট পরে এসেছিলেন তার খবর। আর হবেই না বা কেন, ভারতের প্রধানমন্ত্রীর স্যুটে যে স্বয়ং তার নিজের নামই ছোট-ছোট অক্ষরে লেখা ছিল। দুর থেকে দেখে সোনালী রং এর স্ট্রাইপ মনে হলেও সাংবাদিকদের ক্যামেরার চোখে ঠিকই ধরা পড়েছে সোনালী স্ট্রাইপের রহস্য। সূত্র: ইন্ডিয়া টুডে
