নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে বিস্ফোরণে এক দম্পতি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবুল কালাম ও তার স্ত্রী লিজা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আবুল কালামের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘর ছাড়া অন্যান্য ঘর ও আসবাবপত্রের ক্ষতি হয়। আহতরা নিজেরাই রিকশায় বাড়ি থেকে বের হন। এসময় তাদের হাতে একটি টিফিন ক্যারিয়ার দেখা যায়। আবুল কালাম ও লিজা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
