বগুড়ার শেরপুরে দুইটি সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিযেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় হেলপার শাকিল(১৯)-কে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১১টা দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ট্রাকের ড্রাইভার ফজলু জানায়, উল্লাপাড়া হতে সিমেন্ট বোঝাই করে ঠাকুরগাঁয়ে যাওয়ার সময় রাত ১১টার দিকে হঠাত্ করেই উক্তস্থানে পৌঁছলে দেখতে পাই ২৫/৩০ জন লোক লাঠিসোঠা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে ব্যরিকেড সৃষ্টি করেছে। এসময় আমার সামনের দুটি ট্রাক দ্রুত ঘুরিয়ে নিতে পারলেও আমি ও আমার পেছনের ট্রাকটি আটকা পরলে তারা ট্রাকের ক্যাবিনে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের মারপিটে হেলপার শাকিল আহত হন। তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শেরপুর থানার এস আই ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
