দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার ১১ মাইল নামক স্থানে ট্রাকের চাকায় পিস্ট হয়ে সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও কাহারোল থানার পুলিশ জানায়, মৃত আব্দুর রাজ্জাক সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন, তিনি উপজেলার দ্বীপনগর গ্রামের মৃত শুকু মোহাম্মদের পুত্র।
