রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ১৯:২৬

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জন মারা গেছেন। এর মধ্যে তুরাগ এলাকায় নিহত যুবকের নাম বজলু (২৭) ও পোস্তগোলা এলাকায় নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার বিকালে পুলিশ হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, নিহত বজলু মাদারীপুর সদর থানার পুঠিয়ার চর এলাকার মৃত মোকছেদ মিয়ার ছেলে। তিনি আমিন বাজার এলাকায় বসবাস করতেন। তার ছোট ভাই ফারদান জানান, তুরাগ তিন ফুট রাস্তায় পায়ে হেটে যচ্ছিলেন তার ভাই। এ সময় একটি মাটি বোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   
এদিকে, শ্যামপুর থানা পুলিশ জানায়, পোস্তগোলা ব্রিজ থেকে পড়ে গিয়ে অজ্ঞাত-পরিচয় (৬৫) এক নারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।