নমস্তে বলে ভারত ছাড়লেন ওবামা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ২২:০১
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি থেকে নমস্তে বলে ভারত ছেড়েছেন ওবামা। এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৫ জানুয়ারি ভারতে এসেছিলেন ওবামা। মঙ্গলবার ভারতের স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেন ওবামা।
বিমানবন্দরে ওবামাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভারতের বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল ও পররাষ্ট্র সচিব সুজাতা সিং। মঙ্গলবার দুপুরে তাজমহল দেখার কথা ছিল ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার। কিন্তু সৌদি আরবের বাদশাহ আবদুল্লার অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগ দিতে সফর সংক্ষিপ্ত করে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ওবামা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া