চলন্ত গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরসহ দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে শাহবাগস্থ প্রজন্ম চত্বরে সন্ত্রাসবিরোধী গণঅবস্থান ও সমাবেশ কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার দুপুরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন প্রগতিশীল, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
দেশব্যাপী মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-শিবির জোটের ধারাবাহিক জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার অমানবিক কর্মকাণ্ড বন্ধ এবং নিরাপদ নাগরিক জীবনের নিশ্চয়তা বিধানের দাবিতে গণজাগরণ মঞ্চ এ কর্মসূচি পালন করেছে বলে জানান মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র, যুব, নারী, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নিয়ে সহিংসতা-বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
