সাগর-রুনি হত্যা মামলা: পলাশ রুদ্রের জামিন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ০০:১৬

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার সাগর-রুনির ভাড়া বাসার নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি এস এইচ মোহাম্মদ নুরুল হুদা জায়গীরদার জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

এ ব্যাপারে সহকারী অ্যাটর্নী জেনারেল শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পলাশ রুদ্র পালের অন্তর্বর্তীকালীন জামিন ও রুল দিয়েছেন হাইকোর্ট। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাগর-রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আদালতে গিয়ে তদন্তে ব্যর্থতার দায় স্বীকার করে। পরে উচ্চ আদালতের নির্দেশে র‌্যাব এ মামলা তদন্ত শুরু করে।