কুকুর এবং বিড়াল দুটি প্রাণীই মানুষের উপকার করে। কিন্তু একে অপরকে উপকার করে এটা খুব জানা নেই। ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি কুকুর একটি বিড়ালের প্রাণ রক্ষা করেছে।
ভিডিওতে দেখা যায়, গত শনিবার রাশিয়ার রাজধানীর মস্কোর একটি স্থানে একটি বিড়াল ছোটাছুটি করছে। তারা মাথায় প্লাস্টিকের কাপ আটকে রয়েছে। বার বার চেষ্টা করেও বিড়ালটি কাপটি মাথা থেকে সরাতে পারছিল না। এর মধ্যে একটি কুকুর এসে সেটি দাঁড়িয়ে দেখে। কিছুক্ষণ পর কুকুরটি গিয়ে কাপটি বিড়ালের মাথা থেকে ফেলে দেয়। অবশেষে স্বস্তি পায় বিড়ালটি। ইউটিউবে ভিডিও দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কুকুরটিকে বীর বলে আখ্যায়িত করেছে। অনেকেই বলেছে, পশুর কাছ থেকেই আমাদের মানবতার শিক্ষা নিতে হবে! - ইউপিআই
