রমরমা বেশ ‘টেক অ্যান্ড গিভ’
নেই দাড়ি নেই কমা-যতি,
দিনের কাজের সময়ও এবার
রাত্রে এসে বাড়ায় গতি!
অসত্জনের হাত পড়ে যায়
শুভ সকল কাজের প্রতি,
কেমন হবে চারপাশে সব
থাকলে এমন অসঙ্গতি?
বলছ দেখি মাচান-চাংয়ের
কুমড়োটাকে কচুর লতি,
কেমন হবে সবখানেতে
থাকলে এমন অসঙ্গতি?
সত্য মশাল সবাই হাতে রাখো
ডিঙিয়ে যাব অসঙ্গতির সাঁকো।
