রাজধানীর বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এরা বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
