গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার কোটালীপাড়া থানা পুলিশ নদীটির তীরে অবস্থিত ঘাঘর কান্দা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,সকাল সাড়ে ১০টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে ̄স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জে মর্গে পাঠায়। লাশটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
