কুমিল্লায় ট্রাক চাপায় রায়হান (১৮) নামের একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ওই উপজেলার ধর্মপুর গ্রামের বছতন আলীর পুত্র।
হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির সার্জেন্ট মো. শাহাব উদ্দিন জানান, বুধবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় চট্টগ্রাম অভিমুখি দ্রুতগতির মালবাহী একটি ট্রাক রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। ঘাতক ট্রাকটিতে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।
