নাশকতার চেষ্টাকালে রামগঞ্জে ককটেলসহ গ্রেফতার ২

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ১৫:০০
অবরোধের নাশকতার অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টাকালে ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. নাইম (১৮) ও মো. আ. আজিজ (২০)। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ দলীয় জোটের দেয়া অবরোধে নাশকতা চালাতে বালুয়া চৌমুহনী-পোদ্দার বাজার সড়কের ভাটিয়ালপুর নামক স্থানে একদল দুর্বৃত্ত নাশকতার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে লামচর মো. নাইম ও ভাটিয়ালপুর গ্রামের মো. আবদুল আজিজকে ককটেলসহ  গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।