কুষ্টিয়ায় বিএনপির সাবেক এমপি সোহরাবউদ্দিন আটক

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ১৭:৪৬
 
 
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক সোহরাবউদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক তাকে আটকের খবর নিশ্চিত করলেও কারণ জানাননি।
 

তবে পুলিশের অন্য একটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনায় তাকে হুকুমের আসামি হিসেবে গ্রেফতার দেখানো হতে পারে।