নবীগঞ্জের পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাতির দায়ের কোপে দাদি আলেকজান বিবির (৬৫) মৃত্যু হয়েছে। এছাড়াও ভাই ও ভাবি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার সকালে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হবিগঞ্জ আধুনিক হাসাপাতালে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ইউসুফ মিয়া ঐ দিন সকালে তার ভাবি তছলিমা বেগম (৩০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এ পর্যায়ে উত্তেজিত ইউসুফ দা নিয়ে তার ভাবির ওপর চড়াও হয়। এ সময় তছলিমা বেগম দৌড়ে দাদি শাশুড়ির কাছে আশ্রয় নেয়। আলেকজান বিবি নাতি ইউসুফকে বাধা দিলে দায়ের কোপে ক্ষত বিক্ষত হয়ন তিনি। এসময় তার ভাই রাজা মিয়া (৩৫) আসলে তিনিও আক্রান্ত হন। আশংকাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পথে বৃদ্ধা দাদি আলেকজান বিবি মারা যান।পুলিশ জানায়, ঘাতক ইউসুফকে অভিযান চলছে।
