রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) দুই শিক্ষার্থী নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- রামেক এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেরাজ (২১) ও রাব্বি (২০)। নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক মাহমুদুর রহমান জানান, রেলগেট থেকে আহত দুই শিক্ষার্থীকে অটোরিকশায় করে মেডিকেল কলেজ ক্যাম্পাসে নেয়ার পথে তারা ছিনতাইকারীদের হামলার শিকার হন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
