গ্যালাক্সি এস১০

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৯

প্রি-অর্ডারের জন্য দ্য নেক্সট জেনারেশন গ্যালাক্সি- গ্যালাক্সি এস১০-এর উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। গতকাল (২৭ ফেব্রুয়ারি) থেকে দেশের বাজারে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টসহ গ্যালাক্সি এস১০ই, গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০+ প্রি-অর্ডার দিতে পারবেন আগ্রহী ক্রেতাগণ।

গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০+ এ রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেলের টেলিফটো ও ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সের সমন্বয়ে ৩টি রিয়ার প্রো-গ্রেড ক্যামেরা। প্রিজম ব্ল্যাক, প্রিজম হোয়াইট এবং প্রিজম ব্লু কালার বা রং-এ দেশের বাজারে উল্লেখিত দুটি ক্ষমতাসম্পন্ন ডিভাইস বাজারে পাওয়া যাবে।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের বাজারে গ্যালাক্সি এস১০ই, গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০+ এর দাম যথাক্রমে ৭৪ হাজর ৯শ’ টাকা, ৮৯ হাজার ৯শ’ টাকা ও ৯৯ হাজার ৯শ’ টাকা নির্ধারণ করেছে স্যামসাং বাংলাদেশ। 

উল্লেখ্য, প্রি-অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা বিনামূল্যে একটি গ্যালাক্সি এস১০+ কিংবা ২০ হাজার টাকা মূল্যের গ্যালাক্সি বাড অথবা সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন। এছাড়াও প্রি-অর্ডার দেওয়া সকল ক্রেতা ২৫ হাজার টাকা মূল্যের ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এমনকি তারা বিকাশের মাধ্যমে প্রি-অর্ডার পেমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ২০% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডধারীদের জন্য ০% ইন্টারেস্টে (প্রায় ১৫,০০০ টাকা) সর্বোচ্চ ১২ মাসের ইএমআই বা কিস্তি সুবিধা রেখেছে স্যামসাং।