ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে তিন জনের মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ২২:০৪
 
চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন ভারতের তিন যুবক। তাজমহল দেখার জন্য চার জন বন্ধু গাড়িতে করে দিল্লি থেকে আগ্রা যাচ্ছিলেন। রাস্তায় একটি লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে হঠাত্‍ই তাদের ইচ্ছা হয় দ্রুতগতিতে আসা ট্রেনের সঙ্গে সেলফি তোলার।  
সেলফি তোলার জন্য তিন বন্ধু এসে দাঁড়ান ট্রেনের লাইনের ওপর। ট্রেনের সঙ্গে সেলফি তোলার পর উল্টো দিক থেকে ট্রেন কাছাকাছি চলে আসতে দেখে লাফিয়ে লাইন থেকে নেমে যান একজন। এরপর দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় বাকি তিন বন্ধুর।
দুর্ঘটনায় কোন রকমে বেঁচে যাওয়া যুবকটি বলেন, ফেসবুকে ছবি আপলোড করার জন্য তারা সেলফি তোলার জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া