কবর দেয়ার পাঁচ দিন পর জীবিত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ০০:২৪

কয়েক ঘণ্টা, একদিন, দুইদিন নয়, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে কবর দেয়ার পাঁচ দিন পর জীবিত হয়ে ফিরে আসলো একটি বিড়াল।

অনেক সময়ই খবর প্রকাশিত হয়, ডাক্তার মৃত ঘোষণা করলেও কয়েক ঘণ্টা পর বেঁচে গেল মানুষটি। কিন্তু কোনো পশু পাখির ক্ষেত্রে এরকম কোনো ঘটনা জানা যায় না। ব্যতিক্রমী ঘটনা ঘটলো টামপা এলাকার এলিস হাটসনের বিড়ালের ক্ষেত্রে। টামপা এলাকার হিউম্যান সোসাইটি জানিয়েছে, প্রিয় বিড়ালটি গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর মানসিকভাবে খুবই আহত হন এলিস হাটসন। বিড়ালটিকে এক প্রতিবেশির বাড়ির কাছে কবর দেয়া হয়। ভালবাসার প্রাণীটিকে তিনি নিজেই কবর দেন। কিন্তু পাঁচ দিন পর বিড়ালটি বাড়ি ফিরে আসে। এ সময় বিড়ালটি আহত ছিল। সঙ্গে সঙ্গে হাটসন বিড়ালটিকে পশু হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা আশ্বর্য হন। কারণ বিড়ালটি মারা যাওয়ার বিষয়টি চিকিত্সকরাই নিশ্চিত করেছিলেন। বর্তমানে আহত বিড়ালটির চিকিত্সা চলছে। -ইউপিআই