হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে গাজীপুর সদর থানা জামায়াতের সেক্রেটারিসহ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের জয়দেবপুর থানা এলাকা থেকে জামায়াতের গাজীপুর সদর থানা কমিটির সেক্রেটারি জালাল উদ্দিন মাস্টারসহ ৪ জনকে এবং টঙ্গী থানা এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন বিএনপির ও ২ জন জামায়াত নেতাকর্মী।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম তথ্য নিশ্চিত করেছে।
