ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষে তিনজন নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ১০:২৩

লেবানন ও ইসরাইল সীমান্তে ইসরাইলী সেনা বহনকারী গাড়ি বহরে হিজবুল্লাহ’র হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত সাতজন। দক্ষিণ লেবাননের শেবা ফার্মস এলাকায় ইসরাইলী সেনাযানে বুধবার এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি'র।
নিহতদের মধ্যে দুইজন ইসরাইলী সেনা আর অন্যজন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য।
গত দশ দিন আগে সিরিয়ায় হিজবুল্লাহ’র উপরে ইসরাইল যে বিমান হামলা করেছিল তার জবাবেই হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে সংগঠনটি।