ওবামার শিরোশ্ছেদের হুমকি আইএসের

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ১৬:১১
 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শিরোশ্ছেদ করার হুমকি দিয়েছে ইসলামি জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় একজন কুর্দিশ সৈন্যকে হত্যা করার আগে এই হুমকি দেয়া হয়।
ভিডিওতে বন্দী কুর্দি সেনার পেছনে দাঁড়িয়ে এক জঙ্গি হাত-পা নেড়ে এই ধরনের হুমকি দেয়। ওবামাকে উদ্দেশ্য করে বলা হয়, ‘ইসলামের বিরোধিতা করলে পরিণতি এমনই হবে। জেনে রাখো ওবামা, আমরা আমেরিকাতেও পৌঁছে যাব। হোয়াইট হাউসের ভিতরে ঢুকে তোমার শিরোশ্ছেদও করব। খুব শীঘ্রই আমেরিকা মুসলিম দেশে পরিণত হবে।’
শুধু আমেরিকা নয়, ভিডিওটিতে বেলজিয়াম ও ফ্রান্সকেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। আইএস জঙ্গিকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা গাড়ি বোমা ও বিস্ফোরক নিয়ে তোমাদের ওখানে ঢুকে পড়ব ও তোমাদের গলা কাটব।’
সম্প্রতি প্যারিসে একটি সন্ত্রাসী হামলার পর সেখানে ১৭ জন বন্দুকধারী সন্ত্রাসী নিহত হয়। বেলজিয়ামে এক পুলিশ কর্মকর্তা অথবা বিচারককে হত্যার জন্য সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের জায়গা ধ্বংস করে। সূত্র: ডেইলি মেইল।